৪৫তম বিসিএস প্রিলিমিনারি · প্রশ্ন ৬
সর্বপ্রথম বাংলা ভাষার ব্যাকরণ রচনা করেন কে?
- মানোএল দ্য আস্সুম্পসাঁওসঠিক উত্তর
- রাজা রামমোহন রায়
- রামেন্দ্র সুন্দর ত্রিবেদী
- নাথানিয়েল ব্রাসি হ্যালহেড
উত্তর: (ক) মানোএল দ্য আস্সুম্পসাঁও
ব্যাখ্যা
- মানোএল দ্য আস্সুম্পসাঁও: ১৭৪৩ সালে লিসবন থেকে পর্তুগিজ ভাষায় Vocabulario em Idioma Bengalla E Portugues প্রকাশ করেন। এতে বাংলা ভাষা নিয়ে একটি অধ্যায় ছিল, তবে এটি পূর্ণাঙ্গ বাংলা ব্যাকরণ ছিল না।
- নাথানিয়েল ব্রাসি হ্যালহেড: প্রথম বাংলা ব্যাকরণ গ্রন্থ A Grammar of the Bengal Language (ইংরেজিতে), হুগলি থেকে ১৭৭৮ সালে প্রকাশিত।
- রাজা রামমোহন রায়: বাংলা ভাষায় রচিত ব্যাকরণ 'গৌড়ীয় ব্যাকরণ', ১৮৩৩ সালে প্রকাশিত।
নোট: প্রথম বাংলা ব্যাকরণ গ্রন্থ রচয়িতার কথা জিজ্ঞাসা করা হলে উত্তর হবে হ্যালহেড।