৪৫তম বিসিএস প্রিলিমিনারি · প্রশ্ন ২৩

প্যারীচাঁদ মিত্রের 'আলালের ঘরের দুলাল' প্রথম গ্রন্থাকারে প্রকাশিত হয় কত সালে?

  1. ১৮৫৮ সালেসঠিক উত্তর
  2. ১৯৭৮ সালে
  3. ১৮৪৮ সালে
  4. ১৮৬৮ সালে

উত্তর: (ক) ১৮৫৮ সালে

ব্যাখ্যা

'আলালের ঘরের দুলাল' গ্রন্থাকারে প্রকাশিত হয় ১৮৫৮ সালে।

  • রচনা: ১৮৫৭ সাল; লেখক প্যারীচাঁদ মিত্র ওরফে টেকচাঁদ ঠাকুর (১৮১৪-১৮৮৩)।
  • বাংলা ভাষায় রচিত প্রথম উপন্যাস।
  • বিষয়: কলকাতার সমকালীন সমাজ; উচ্চবিত্ত ঘরের সন্তান মতিলালের উচ্ছৃঙ্খল জীবন।
  • কথ্যভঙ্গির ভাষা ব্যবহার, যা 'আলালী ভাষা' নামে পরিচিত।
  • প্রধান চরিত্র: মতিলাল, বাবুরাম, ঠকচাচা (মোকাজান মিঞা)।

অন্য গ্রন্থ: মদ খাওয়া বড় দায় জাত থাকার কি উপায়, রামারঞ্জিকা, বামাতোষিণী।

  • BCS Mate-এ এই প্রশ্নে ৬৯% শিক্ষার্থী সঠিক উত্তর দিয়েছেন।
  • টপিক: পশ্চিমবঙ্গের লেখক (বাংলা ভাষা ও সাহিত্য)। এই টপিক থেকে বিসিএস-এ ১টি প্রশ্ন এসেছে।