৪৫তম বিসিএস প্রিলিমিনারি · প্রশ্ন ১৮৭
নিচের কোনটি বাংলাদেশের সর্ববৃহৎ গ্যাস ক্ষেত্র?
- বাখরাবাদ
- হরিপুর
- তিতাসসঠিক উত্তর
- হবিগঞ্জ
উত্তর: (গ) তিতাস
ব্যাখ্যা
প্রমাণিত ও সম্ভাব্য (2P) গ্যাসের মজুদের দিক থেকে বাংলাদেশের বৃহত্তম গ্যাসক্ষেত্র তিতাস, যা ব্রাহ্মণবাড়িয়া জেলায় অবস্থিত।
- তিতাস আবিষ্কার করে পাকিস্তান শেল অয়েল কোম্পানি, ১৯৬২ সালে।
- ৬৪ বর্গকিলোমিটার জুড়ে বিস্তৃত; ভূগঠন গম্বুজাকৃতি।
- প্রমাণিত (2P) মজুদ ৬৩৬৭ বি.ঘ.ফু।
অন্যান্য বৃহত্তম গ্যাসক্ষেত্র (অন্য মানদণ্ডে):
| গ্যাসক্ষেত্র | উত্তোলনরত কূপ | প্রাথমিক মজুদ (GIIP) | প্রমাণিত ও সম্ভাব্য (2P) |
|---|---|---|---|
| বিবিয়ানা (হবিগঞ্জ) | ২৬ | ৮৩৫০ বি.ঘ.ফু | ৫৭৫৫ বি.ঘ.ফু |
| তিতাস | ২২ | ৮১৪৮.৯ বি.ঘ.ফু | ৬৩৬৭ বি.ঘ.ফু |
- প্রাথমিক মজুদে বৃহত্তম: বিবিয়ানা; দ্বিতীয়: তিতাস।
- উৎপাদনরত কূপ সবচেয়ে বেশি: বিবিয়ানা (২৬টি), তিতাস (২২টি)।
- দেশে উৎপাদনরত গ্যাসক্ষেত্র ২০টি, উৎপাদনরত কূপ ১০৫টি।