৪৫তম বিসিএস প্রিলিমিনারি · প্রশ্ন ১৬৪

কোথায় ঐতিহাসিক ট্রয় নগর অবস্থিত?

  1. ইটালি
  2. গ্রীস
  3. তুরস্কসঠিক উত্তর
  4. ফ্রান্স

উত্তর: (গ) তুরস্ক

ব্যাখ্যা

ঐতিহাসিক ট্রয় নগরী বর্তমান তুরস্কের উত্তর-পশ্চিমাঞ্চলের হেসারলিক (আনাতোলিয়া) নামক স্থানে অবস্থিত।

  • ট্রয়ের বর্ণনা হোমারের মহাকাব্য ইলিয়াড-এ পাওয়া যায়। প্যারিস স্পার্টার রানী হেলেনকে নিয়ে ট্রয়ে পালালে গ্রিকরা ট্রয় আক্রমণ করে; দীর্ঘ দশ বছর যুদ্ধের পর ট্রয় ধ্বংস হয়।
  • উনিশ শতকের দ্বিতীয়ার্ধে ফ্র্যাঙ্ক কালভার্ট ও হেনরিক শ্লিম্যানের প্রচেষ্টায় ট্রয়ের সন্ধান মেলে।
  • ১৯৯৮ সালে ট্রয় ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের তালিকায় স্থান পায়।

একই টপিকের আরও প্রশ্ন

মহাদেশ, দেশ, রাজধানী, মুদ্রা ও স্থান: সব প্রশ্ন ও উত্তর →