৪৫তম বিসিএস প্রিলিমিনারি · প্রশ্ন ১৪৭
বাংলাদেশে বন গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত?
- রাজশাহী
- কুমিল্লা
- চট্টগ্রামসঠিক উত্তর
- গাজীপুর
উত্তর: (গ) চট্টগ্রাম
ব্যাখ্যা
বাংলাদেশ বন গবেষণা ইনস্টিটিউট (বিএফআরআই) চট্টগ্রামে অবস্থিত। দেশের বন গবেষণা বিষয়ক একমাত্র জাতীয় প্রতিষ্ঠান এটি।
- ১৯৫৫ সালে চট্টগ্রামে 'ফরেস্ট রিসার্চ ল্যাবরেটরি' নামে প্রতিষ্ঠিত হয়।
- ১৯৬৮ সালে একটি পূর্ণাঙ্গ জাতীয় গবেষণা প্রতিষ্ঠানে রূপান্তরিত হয়।
- ১৯৮৫ সাল থেকে পরিবেশ ও বন মন্ত্রণালয়ের সরাসরি নিয়ন্ত্রণে পরিচালিত।
- ১৯৯৬ সালে National Agriculture Research System (NARS)-এর আওতাভুক্ত হয়।