৪৫তম বিসিএস প্রিলিমিনারি · প্রশ্ন ১৩৮

বাংলাদেশের সংবিধান অনুযায়ী 'কোর্ট অব রেকর্ড' হিসাবে গণ্য—

  1. লেবার কোর্ট
  2. জজ কোর্ট
  3. হাই কোর্ট
  4. সুপ্রীম কোর্টসঠিক উত্তর

উত্তর: (ঘ) সুপ্রীম কোর্ট

ব্যাখ্যা

সংবিধানের ১০৮ নং অনুচ্ছেদ অনুযায়ী সুপ্রীম কোর্ট একটি 'কোর্ট অব রেকর্ড'। এর অবমাননার জন্য তদন্ত ও দণ্ডাদেশ দেওয়ার ক্ষমতাও আছে।

মনে রাখুন: সংবিধানের ষষ্ঠ ভাগে বিচার বিভাগ আছে। প্রথম পরিচ্ছেদ সুপ্রীম কোর্ট (অনুচ্ছেদ ৯৪-১১৩), দ্বিতীয় পরিচ্ছেদ অধস্তন আদালত (১১৪-১১৬), তৃতীয় পরিচ্ছেদ প্রশাসনিক ট্রাইব্যুনাল (১১৭)।

  • BCS Mate-এ এই প্রশ্নে ৭২% শিক্ষার্থী সঠিক উত্তর দিয়েছেন।