৪৫তম বিসিএস প্রিলিমিনারি · প্রশ্ন ১১২

প্রতারণামূলকভাবে সংবেদনশীল তথ্য যেমন পাসওয়ার্ড ও ক্রেডিট কার্ড নম্বর অর্জন করার জন্য ইন্টারনেট ব্যবহার করার অনুশীলনকে কী বলা হয়?

  1. Phishingসঠিক উত্তর
  2. Spamming
  3. Ransom ware
  4. Sniffing

উত্তর: (ক) Phishing

ব্যাখ্যা

ফিশিং (Phishing) হলো বিশ্বাসযোগ্য কোনো সত্তার ছদ্মবেশ ধারণ করে ক্রেডিট/ডেবিট কার্ডের তথ্য, ইউজার নেম ও পাসওয়ার্ডের মতো সংবেদনশীল তথ্য চুরির প্রচেষ্টা।

অন্যান্য সাইবার অপরাধ:

  • স্প্যামিং (Spamming): অনাকাঙ্ক্ষিত বা অবাঞ্ছিত ই-মেইল/মেসেজ পাঠানো; এ কাজ যারা করে তাদের স্প্যামার বলা হয়।
  • র্যানসমওয়্যার (Ransomware): এক ধরনের ম্যালওয়্যার, যার মাধ্যমে ব্যবহারকারীর কম্পিউটার আক্রমণ করে তথ্য কুক্ষিগত করে মুক্তিপণ দাবি করা হয়।
  • স্নিফিং (Sniffing): ট্রান্সমিশন লাইন দিয়ে তথ্য যাওয়ার সময় তা হাতিয়ে নেওয়ার প্রক্রিয়া।
  • BCS Mate-এ এই প্রশ্নে ৫২% শিক্ষার্থী সঠিক উত্তর দিয়েছেন।
  • টপিক: রোবটিক্স ও সাইবার অপরাধ (কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি)। এই টপিক থেকে বিসিএস-এ ৪টি প্রশ্ন এসেছে।

একই টপিকের আরও প্রশ্ন

রোবটিক্স ও সাইবার অপরাধ: সব প্রশ্ন ও উত্তর →