৪৪তম বিসিএস প্রিলিমিনারি · প্রশ্ন ১৯
'শ্রীকৃষ্ণকীর্তন কাব্য' কোথা থেকে উদ্ধার করা হয়েছিল?
- নেপালের রাজদরবার থেকে
- গোয়ালঘর থেকেসঠিক উত্তর
- পাঠশালা থেকে
- কান্তজীর মন্দির থেকে
উত্তর: (খ) গোয়ালঘর থেকে
ব্যাখ্যা
শ্রীকৃষ্ণকীর্তন গোয়ালঘরের মাচা থেকে উদ্ধার হয়। ১৯০৯ সালে বসন্তরঞ্জন রায় পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলার কাকিল্যা গ্রামে দেবেন্দ্রনাথ মুখোপাধ্যায়ের গোয়ালঘর থেকে এটি উদ্ধার করেন।
মূল তথ্য:
- রচয়িতা: বড়ু চণ্ডীদাস; মধ্যযুগের প্রথম কাব্য এবং বাংলা সাহিত্যের প্রথম একক গ্রন্থ
- ১৯১৬ সালে বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে বসন্তরঞ্জন রায়ের সম্পাদনায় প্রকাশিত
- ১৩টি খণ্ড: জন্মখণ্ড, তাম্বূলখণ্ড, দানখণ্ড, নৌকাখণ্ড, ভারখণ্ড, ছত্রখণ্ড, বৃন্দাবনখণ্ড, কালীয়দমনখণ্ড, যমুনাখণ্ড, হারখণ্ড, বাণখণ্ড, বংশীখণ্ড, বিরহখণ্ড (রাধাবিরহ)
- চরিত্র: রাধা, কৃষ্ণ, বড়ায়ি