৪৪তম বিসিএস প্রিলিমিনারি · প্রশ্ন ১৩৯

চীনদেশের কোন ভ্রমণকারী গুপ্তযুগে বাংলাদেশে আগমন করেন?

  1. হিউয়েন সাং
  2. ফা হিয়েনসঠিক উত্তর
  3. আই সিং
  4. এদের সকলেই

উত্তর: (খ) ফা হিয়েন

ব্যাখ্যা

গুপ্তযুগে বাংলায় আসা চীনা পরিব্রাজক ফা-হিয়েন। তিনি দ্বিতীয় চন্দ্রগুপ্তের (৩৮০-৪১৩ খ্রি.) সময়ে বাংলায় আসেন। ৩৯৯ খ্রিস্টাব্দে যাত্রা শুরু করে ৪০১ খ্রিস্টাব্দে ভারতে প্রবেশ করেন এবং প্রায় ১০ বছর ভারতে ভ্রমণ করেন।

  • তাঁর ভ্রমণ বৃত্তান্ত 'ফো-কুয়ো-কিং' ভারত ইতিহাসের একটি প্রামাণ্য দলিল।
  • মা হুয়ান: গিয়াস উদ্দীন আজম শাহের সময় বাংলায় আসেন।
  • হিউয়েন সাং: হর্ষবর্ধনের শাসনামলে ভারতে আসেন।

একই টপিকের আরও প্রশ্ন

মহাদেশ, দেশ, রাজধানী, মুদ্রা ও স্থান: সব প্রশ্ন ও উত্তর →