৪৩তম বিসিএস প্রিলিমিনারি · প্রশ্ন ১৪১

বাংলাদেশে ভোটার হওয়ার সর্বনিম্ন বয়স কত?

  1. ১৮সঠিক উত্তর
  2. ১৯
  3. ২০
  4. ২১

উত্তর: (ক) ১৮

ব্যাখ্যা

সংবিধানের অনুচ্ছেদ ১২২ অনুযায়ী, সংসদ নির্বাচনের ভোটার তালিকায় নাম তুলতে হলে বয়স কমপক্ষে ১৮ বছর হতে হবে। এ ছাড়া তাকে বাংলাদেশের নাগরিক হতে হবে এবং ওই নির্বাচনী এলাকার অধিবাসী হতে হবে।

মনে রাখার বিষয়:

  • জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হওয়ার সর্বনিম্ন বয়স: ২৫ বছর।
  • প্রধানমন্ত্রী হওয়ার সর্বনিম্ন বয়স: ২৫ বছর।
  • রাষ্ট্রপতি হওয়ার সর্বনিম্ন বয়স: ৩৫ বছর।
  • BCS Mate-এ এই প্রশ্নে ৫৪% শিক্ষার্থী সঠিক উত্তর দিয়েছেন।