৪৩তম বিসিএস প্রিলিমিনারি · প্রশ্ন ১৩৯
[তৎকালীন সাম্প্রতিক প্রশ্ন। বর্তমানে গুরুত্বহীন।] কোভিড-১৯ ভ্যাকসিন উৎপাদনে সম্প্রতি চীনের সাথে বাংলাদেশের কোন ফার্মাসিউটিক্যাল কোম্পানির চুক্তি স্বাক্ষরিত হয়?
- বেক্সিমকো
- স্কয়ার
- ইনসেপটাসঠিক উত্তর
- এক্মি
উত্তর: (গ) ইনসেপটা
ব্যাখ্যা
২০২১ সালের আগস্টে করোনাভাইরাস ঠেকাতে বাংলাদেশ সরকার চীনের সিনোফার্মের টিকা যৌথভাবে উৎপাদনের লক্ষ্যে ঢাকায় একটি ত্রি-পক্ষীয় সমঝোতা চুক্তি স্বাক্ষর করে।
চুক্তিটি হয় চীনের রাষ্ট্রীয় মালিকানাধীন চায়না ন্যাশনাল বায়োটেক গ্রুপ অব কোম্পানিজ ও চায়না সিনোফার্ম ইন্টারন্যাশনাল কর্পোরেশন এবং ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালসের সঙ্গে।
- চীন থেকে আসবে সেমি-ফিনিসড বাল্ক কাঁচামাল।
- দেশে বোতলজাতকরণ, লেবেলিং ও ফিনিশিং করবে ইনসেপ্টা।
- উৎপাদিত ভ্যাকসিন সরকার নির্ধারিত দামে ইনসেপ্টার কাছ থেকে কিনবে।