৪৩তম বিসিএস প্রিলিমিনারি · প্রশ্ন ১১৬

এক ব্যক্তি ৫ মাইল পশ্চিমে, ২ মাইল দক্ষিণে, এর পর আবার ৫ মাইল পশ্চিমে যায়। যাত্ৰাস্থান থেকে তার সরাসরি দূরত্ব কত?

  1. ৮ মাইল
  2. ১৫ মাইল
  3. ১২ মাইল
  4. উপরের কোনটিই নয়সঠিক উত্তর

উত্তর: (ঘ) উপরের কোনটিই নয়

ব্যাখ্যা

প্রশ্ন: এক ব্যক্তি ৫ মাইল পশ্চিমে, ২ মাইল দক্ষিণে, এর পর আবার ৫ মাইল পশ্চিমে যায়। যাত্ৰাস্থান থেকে তার সরাসরি দূরত্ব কত?

সমাধান:

এক ব্যক্তি  ঘ হতে ৫ মাইল মাইল পশ্চিমে চ তে গেল এবং চ হতে ২ মাইল দক্ষিণে খ তে গেল। 
আবার খ হতে ৫ মাইল পশ্চিমে ক তে গেল। 
কঘ কে যদি অতিভুজ বিবেচনা করি তাহলে লম্ব = কগ এবং ভূমি = গঘ
কগ = কখ + খগ = (৫ + ৫) মাইল = ১০ মাইল
চখ = গঘ = ২ মাইল

সুতরাং  যাত্রাস্থান হতে তার সরাসরি দূরত্ব
=  ক হতে ঘ এর দূরত্ব 
= কঘ
কঘ২ = কগ২ + গঘ২
= ১০২ + ২২
= ১০০ + ৪
= ১০৪
কঘ  = √১০৪ = ২√২৬

∴ অপশনগুলোতে সঠিক উত্তর - ঘ) উপরের কোনটিই নয়।
  • BCS Mate-এ এই প্রশ্নে ২১% শিক্ষার্থী সঠিক উত্তর দিয়েছেন।
  • টপিক: স্থানিক সম্পর্ক (Space Relation) (মানসিক দক্ষতা)। এই টপিক থেকে বিসিএস-এ ৩১টি প্রশ্ন এসেছে।

একই টপিকের আরও প্রশ্ন

স্থানিক সম্পর্ক (Space Relation): সব প্রশ্ন ও উত্তর →