৪১তম বিসিএস প্রিলিমিনারি · প্রশ্ন ৮৬

গ্রাফিন (graphene) কার বহুরূপী?

  1. কার্বনসঠিক উত্তর
  2. কার্বন ও অক্সিজেন
  3. কার্বন ও হাইড্রোজেন
  4. কার্বন ও নাইট্রোজেন

উত্তর: (ক) কার্বন

ব্যাখ্যা

গ্রাফিন কার্বনের একটি বিশেষ রূপ। এটি কার্বনের ষড়ভুজাকৃতির স্ফটিক স্তর, যার প্রতিটি স্তরের পুরুত্ব এক পরমাণুর সমান।

  • গ্রাফিন আবিষ্কারের জন্য আন্দ্রেঁ গেইম ও কনস্টানটিন নভোসেলভ ২০১০ সালে পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার লাভ করেন।
  • বহুরূপতা: একই মৌলের বিভিন্ন ভৌত রূপে থাকার প্রবণতা। কার্বন, ফসফরাস, সিলিকন, সালফার, বোরন, টিন ইত্যাদি মৌল বহুরূপতা দেখায়।
  • কার্বনের দানাদার রূপভেদ: গ্রাফাইট ও হীরক।
  • কার্বনের অদানাদার রূপভেদ: কোক, চারকোল, কয়লা ও কার্বন ব্ল্যাক।
  • BCS Mate-এ এই প্রশ্নে ৩৭% শিক্ষার্থী সঠিক উত্তর দিয়েছেন।