৪১তম বিসিএস প্রিলিমিনারি · প্রশ্ন ৩

“ডিঙি টেনে বের করতে হবে”। - কোন ধরনের বাক্যের উদাহরণ?

  1. কর্মবাচ্য
  2. ভাববাচ্যসঠিক উত্তর
  3. যৌগিক
  4. কর্মকর্তৃবাচ্য

উত্তর: (খ) ভাববাচ্য

ব্যাখ্যা

যে বাচ্যে কর্ম থাকে না এবং বাক্যের ক্রিয়ার অর্থই বিশেষভাবে ব্যক্ত হয়, তাকে ভাববাচ্য বলে। বাক্যটি এই বৈশিষ্ট্যের উদাহরণ।

ভাববাচ্যের বৈশিষ্ট্য:
- ক্রিয়া সর্বদা নাম পুরুষের হয়।
- কর্তায় ষষ্ঠী, দ্বিতীয়া বা তৃতীয়া বিভক্তি হয়। যেমন: আমার খাওয়া হলো না।
- কখনো কর্তা উহ্য থাকে। যেমন: এ পথে চলা যায় না।

  • BCS Mate-এ এই প্রশ্নে ২৭% শিক্ষার্থী সঠিক উত্তর দিয়েছেন।
  • টপিক: বাচ্য ও বাচ্য পরিবর্তন (বাংলা ভাষা ও সাহিত্য)। এই টপিক থেকে বিসিএস-এ ১টি প্রশ্ন এসেছে।