৪১তম বিসিএস প্রিলিমিনারি · প্রশ্ন ১৮১

মার্বেল কোন ধরনের শিলা?

  1. রূপান্তরিত শিলাসঠিক উত্তর
  2. আগ্নেয় শিলা
  3. পাললিক শিলা
  4. মিশ্র শিলা

উত্তর: (ক) রূপান্তরিত শিলা

ব্যাখ্যা

মার্বেল: চুনাপাথর প্রচণ্ড তাপ ও চাপে রূপান্তরিত হয়ে মার্বেলে পরিণত হয়, তাই মার্বেল রূপান্তরিত শিলা।

রূপান্তরিত শিলার বৈশিষ্ট্য:

  • স্ফটিক যুক্ত ও অত্যন্ত কঠিন
  • এতে জীবাশ্ম থাকে না
  • কোনো কোনোটিতে ঢেউ খেলানো স্তর দেখা যায়

প্রকারভেদ ও উদাহরণ:

  • আগ্নেয় শিলা থেকে: গ্রানাইট → নিস (Gneiss)
  • পাললিক শিলা থেকে: বেলেপাথর → কোয়ার্টজাইট (Quartzite)
  • অন্য রূপান্তর: চুনাপাথর → মার্বেল, কাদা → শ্লেট, কয়লা → গ্রাফাইট

মার্বেল, শ্লেট, গার্নেট মূল্যবান খনিজ সম্পদ। আগ্নেয় শিলার সাথে মিলে রূপান্তরিত শিলা ভূ-ভাগের প্রায় ৮৫% গঠন করে।

  • BCS Mate-এ এই প্রশ্নে ৪০% শিক্ষার্থী সঠিক উত্তর দিয়েছেন।
  • টপিক: রসায়ন (সাধারণ বিজ্ঞান)। এই টপিক থেকে বিসিএস-এ ১০৩টি প্রশ্ন এসেছে।

একই টপিকের আরও প্রশ্ন

রসায়ন: সব প্রশ্ন ও উত্তর →