৪১তম বিসিএস প্রিলিমিনারি · প্রশ্ন ১৭৪
নিচের কোন দেশটিতে রাশিয়ার সামরিক ঘাঁটির সুবিধা বিদ্যমান?
- কিউবা
- ভিয়েতনামসঠিক উত্তর
- উজবেকিস্তান
- সােমালিয়া
উত্তর: (খ) ভিয়েতনাম
ব্যাখ্যা
ভিয়েতনাম: ভিয়েতনামের কাম রান (Cam Ranh) ঘাঁটিতে রাশিয়ার সৈন্য না থাকলেও ঘাঁটির সুবিধা বিদ্যমান।
- কাম রানের Air Force Base ও Naval Base ১৯৭৯ থেকে ২০০২ সাল পর্যন্ত সোভিয়েত ইউনিয়ন/রাশিয়া ব্যবহার করে।
- ২০১৩ সালের শেষের দিকে নৌবাহিনী এবং ২০১৪ সাল থেকে বিমানবাহিনী পুনরায় ঘাঁটি দুটি ব্যবহার শুরু করে।
অন্যান্য দেশ:
- কিউবায় রাশিয়ার একটি রেডিও ইলেকট্রনিক গোয়েন্দা কেন্দ্র ছিল, যা সামরিক ঘাঁটি নয়।
- সোমালিয়ায় রাশিয়ার কোনো সামরিক ঘাঁটি নেই।
- উজবেকিস্তানে ২০০৬ থেকে ২০১২ সাল পর্যন্ত Karshi-Khanabad Air Base রাশিয়ার বিমানবাহিনী ব্যবহার করে; ২০১২ সালে উজবেকিস্তান সব ধরনের বৈদেশিক সামরিক উপস্থিতি নিষিদ্ধ করে।