৪০তম বিসিএস প্রিলিমিনারি · প্রশ্ন ৭২

আইন ও সালিশ কেন্দ্র কী ধরণের সংস্থা?

  1. অর্থনৈতিক
  2. মানবাধিকারসঠিক উত্তর
  3. ধর্মীয়
  4. খেলাধুলা

উত্তর: (খ) মানবাধিকার

ব্যাখ্যা

আইন ও সালিশ কেন্দ্র (আসক) বাংলাদেশের একটি মানবাধিকার ও আইন সহায়তাকারী বেসরকারি সংস্থা।

মনে রাখুন:

  • প্রতিষ্ঠা: ১৯৮৬ সাল; প্রতিষ্ঠাতা সদস্য ৯ জন।
  • শুরুতে ঢাকা শহরের সুবিধাবঞ্চিত ও দরিদ্র নারী, কর্মজীবী শিশু ও শ্রমিকদের বিনামূল্যে আইনি সহায়তা দিত।
  • মূল লক্ষ্য: সমানাধিকার, গণতন্ত্র, মানবাধিকার, ন্যায়বিচার এবং লিঙ্গভিত্তিক সমতার ভিত্তিতে আইনের শাসন প্রতিষ্ঠা।
  • BCS Mate-এ এই প্রশ্নে ৫৫% শিক্ষার্থী সঠিক উত্তর দিয়েছেন।