৪০তম বিসিএস প্রিলিমিনারি · প্রশ্ন ১৬২

নিচের কোন পূর্ণ সংখ্যাটি ৩, ৪, ৫ এবং ৬ দ্বারা ভাগ করলে যথাক্রমে ১, ২, ৩ ও ৪ অবশিষ্ট থাকে?

  1. ৪৮
  2. ৫৪
  3. ৫৮সঠিক উত্তর
  4. ৬০

উত্তর: (গ) ৫৮

ব্যাখ্যা

প্রতি ক্ষেত্রে ভাজক ও অবশিষ্টের পার্থক্য \(3-1=2\), \(4-2=2\), \(5-3=2\), \(6-4=2\)। অর্থাৎ নির্ণেয় সংখ্যা হবে ৩, ৪, ৫, ৬ এর ল.সা.গু. থেকে ২ কম।

\(\mathrm{LCM}(3,4,5,6)=60\)

নির্ণেয় সংখ্যা \(=60-2=58\)

একই টপিকের আরও প্রশ্ন

বাস্তব সংখ্যা, গড়, ভগ্নাংশ, ল.সা.গু ও গ.সা.গু: সব প্রশ্ন ও উত্তর →