৪০তম বিসিএস প্রিলিমিনারি · প্রশ্ন ১১৬

চীন নিচের কোন আফ্রিকান দেশটিতে সামরিক ঘাঁটি স্থাপনের মাধ্যমে কৌশলগত সম্পর্ক স্থাপন করেছে?

  1. ইথিওপিয়া
  2. জাম্বিয়া
  3. লাইবেরিয়া
  4. জিবুতিসঠিক উত্তর

উত্তর: (ঘ) জিবুতি

ব্যাখ্যা

চীন ২০১৭ সালের আগস্টে দেশের বাইরে নিজেদের প্রথম সামরিক ঘাঁটি জিবুতিতে স্থাপন করে।

  • জিবুতি পূর্ব আফ্রিকার বাব-এল-মান্দেবের তীরে অবস্থিত একটি ছোট দেশ, যা লোহিত সাগর হয়ে সুয়েজ খালের প্রবেশদ্বারের কাছে।
  • কৌশলগত অবস্থানের কারণে আগে থেকেই এখানে যুক্তরাষ্ট্র, ফ্রান্স ও জাপানের সামরিক ঘাঁটি রয়েছে।
  • ২০১৫ সালে আফ্রিকা সম্মেলনে আফ্রিকার উন্নয়নে ছয় হাজার কোটি ডলার বিনিয়োগের ঘোষণা দেয় চীন।
  • BCS Mate-এ এই প্রশ্নে ৩৫% শিক্ষার্থী সঠিক উত্তর দিয়েছেন।