৪০তম বিসিএস প্রিলিমিনারি · প্রশ্ন ১০৯

যুক্তরাষ্ট্রের Guantanamo Bay Detention Camp কোথায় অবস্থিত?

  1. ফ্লোরিডা
  2. হাইতি
  3. কিউবাসঠিক উত্তর
  4. জ্যামাইকা

উত্তর: (গ) কিউবা

ব্যাখ্যা

গুয়ানতানামো বে বন্দিশিবির কিউবায় অবস্থিত, কিউবার গুয়ানতানামো বে এলাকার মার্কিন সামরিক ঘাঁটিতে।

  • ১৯০৩ সালের হাভানা চুক্তির আওতায় কিউবা থেকে ইজারা নিয়ে এই মার্কিন সামরিক ঘাঁটি তৈরি করা হয়।
  • 'নাইন-ইলেভেন' হামলার পর ২০০২ সালের ১১ জানুয়ারি কারাগারটি চালু হয়।
  • আমেরিকান আইন ও মানবাধিকারের বিধিনিষেধ এড়াতে স্বদেশের বাইরে স্থাপন করা হয়।
  • বন্দিদের ওপর নির্যাতনের জন্য কুখ্যাত।
  • কিউবার মালিকানায় থাকলেও এখানে মার্কিন নৌ ঘাঁটি রয়েছে।

একই টপিকের আরও প্রশ্ন

মহাদেশ, দেশ, রাজধানী, মুদ্রা ও স্থান: সব প্রশ্ন ও উত্তর →