৩৮তম বিসিএস প্রিলিমিনারি · প্রশ্ন ৯১
সমাজের শিক্ষিত শ্রেণীর যে অংশ সরকার বা কর্পোরেট গ্রুপে থাকে না, কিন্তু সকলের উপর প্রভাব বিস্তার করার ক্ষমতা রাখে-
- রাজনৈতিক দল
- সুশীল সমাজসঠিক উত্তর
- বিচার বিভাগ
- প্রশাসন বিভাগ
উত্তর: (খ) সুশীল সমাজ
ব্যাখ্যা
সমাজের শিক্ষিত শ্রেণীর যে অংশ সরকার বা কর্পোরেট গ্রুপে থাকে না, কিন্তু সকলের উপর প্রভাব বিস্তার করার ক্ষমতা রাখে, তাকে সুশীল সমাজ বলে।
সুশীল সমাজের ভূমিকা:
- চাপ সৃষ্টিকারী গোষ্ঠীর অংশ
- সরকারের দায়িত্বশীলতা, জবাবদিহিতা ও স্বচ্ছতা নিশ্চিতকরণে সচেষ্ট
- সরকারের গঠনমূলক সমালোচনা করে; সরকার তাদের বক্তব্য বা সুপারিশ উপেক্ষা করতে পারে না
- মানব পুঁজি গঠন, সমাজসেবা, স্বাস্থ্য ও শিক্ষার উন্নয়নে ভূমিকা রাখে
- সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা ও মানবাধিকার রক্ষায় সোচ্চার
- সরকার বা কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলের মতাদর্শ প্রচার করা এর কাজ নয়