৩৭তম বিসিএস প্রিলিমিনারি · প্রশ্ন ৯৫
বাংলাদেশ সিভিল সার্ভিসের ক্যাডার সংখ্যা-
- ২৬সঠিক উত্তর
- ২৭
- ২৮
- ৩১
উত্তর: (ক) ২৬
ব্যাখ্যা
বাংলাদেশ সিভিল সার্ভিসের (BCS) ক্যাডার সংখ্যা ২৬টি। ২০১৮ সালের ১৩ নভেম্বর প্রকাশিত এস.আর.ও. নম্বর-৩৩৫-আইন/২০১৮ অনুযায়ী বাংলাদেশ সিভিল সার্ভিস (ইকোনমিক) ক্যাডারকে বাংলাদেশ সিভিল সার্ভিস (প্রশাসন) ক্যাডারের সাথে একীভূত করা হয়েছে।
বিসিএসের ২৬টি ক্যাডার:
- প্রশাসন, কৃষি, আনসার, নিরীক্ষা ও হিসাব, সমবায়, শুল্ক ও আবগারি, পরিবার পরিকল্পনা, মৎস্য, খাদ্য, পররাষ্ট্র, বন, সাধারণ শিক্ষা, স্বাস্থ্য, তথ্য, পশু সম্পদ, পুলিশ, ডাক, জনস্বাস্থ্য প্রকৌশল, গণপূর্ত, রেলওয়ে প্রকৌশল, রেলওয়ে পরিবহন ও বাণিজ্যিক, সড়ক ও জনপথ, পরিসংখ্যান, কর, কারিগরি শিক্ষা, বাণিজ্য।
বাংলাদেশ সরকারী কর্ম কমিশন একটি সাংবিধানিক প্রতিষ্ঠান, যা প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে প্রজাতন্ত্রের কর্মে যোগ্য ব্যক্তি নির্বাচন করে।
একই টপিকের আরও প্রশ্ন
- ঢাকা বিশ্ববিদ্যালয় কত সালে প্রতিষ্ঠিত হয়েছে?২৯তম বিসিএস
- শিক্ষা বিভাগের ট্রেনিংয়ের শীর্ষ প্রতিষ্ঠান কোনটি?২৬তম বিসিএস
- ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়-১০ম বিসিএস
- উপমহাদেশীয়দের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম ভাইস চ্যান্সেলর-১০ম বিসিএস
- ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠায় কে অগ্রণী ভূমিকা পালন করেন?৪১তম বিসিএস