৩৭তম বিসিএস প্রিলিমিনারি · প্রশ্ন ৯২

বাংলাদেশের মুক্তিযুদ্ধের পটভূমিকায় নির্মিত 'ধীরে বহে মেঘনা' চলচ্চিত্রের নির্মাতা কে?

  1. আলমগীর কবিরসঠিক উত্তর
  2. খান আতাউর রহমান
  3. হুমায়ূন আহমেদ
  4. সুভাষ দত্ত

উত্তর: (ক) আলমগীর কবির

ব্যাখ্যা

মুক্তিযুদ্ধভিত্তিক 'ধীরে বহে মেঘনা' (১৯৭৩) চলচ্চিত্রের নির্মাতা আলমগীর কবির।

  • ভারতীয় মেয়ে অনিতার প্রেমিক মুক্তিযুদ্ধে শহীদ হয়; অনিতা ঢাকায় এসে যুদ্ধের ভয়াবহতা দেখে গভীরভাবে মর্মাহত হয়।
  • অভিনয়ে ছিলেন বুলবুল আহমেদ, ববিতা, গোলাম মোস্তফা, আনোয়ার হোসেন, খলিল উল্লাহ প্রমুখ।
  • ছবিতে হেমন্ত মুখোপাধ্যায় ও সন্ধ্যা মুখোপাধ্যায়ের গান আছে।

অন্য মুক্তিযুদ্ধভিত্তিক ছবি:

  • 'আবার তোরা মানুষ হ' - খান আতাউর রহমান
  • 'আগুনের পরশমণি' - হুমায়ূন আহমেদ
  • 'অরুনোদয়ের অগ্নিসাক্ষী' - সুভাষ দত্ত

একই টপিকের আরও প্রশ্ন

ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধের গান ও চলচ্চিত্র: সব প্রশ্ন ও উত্তর →