৩৭তম বিসিএস প্রিলিমিনারি · প্রশ্ন ১৯৪

সরকারি সিদ্ধান্ত প্রণয়নে কোন মূল্যবোধটি গুরুত্বপূর্ণ নয়?

  1. বিশ্বস্ততা
  2. সৃজনশীলতাসঠিক উত্তর
  3. নিরপেক্ষতা
  4. জবাবদিহিতা

উত্তর: (খ) সৃজনশীলতা

ব্যাখ্যা

সৃজনশীলতা সরকারি সিদ্ধান্ত প্রণয়নের গুরুত্বপূর্ণ মূল্যবোধ নয়। সরকারি সিদ্ধান্তে বিশ্বস্ততা, নিরপেক্ষতা ও জবাবদিহিতা অপরিহার্য।

সুশাসনের প্রধান উপাদান:
১. স্বচ্ছতা ও জবাবদিহিতা
২. অংশগ্রহণ
৩. আইনের শাসন
৪. নিরপেক্ষতা ও দায়িত্বশীলতা
৫. জনপ্রশাসনের উৎকর্ষতা ও বিকেন্দ্রীকরণ

সুশাসনের ক্ষেত্র: রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক-সাংস্কৃতিক এবং তথ্য ও প্রযুক্তি।

  • BCS Mate-এ এই প্রশ্নে ৩০% শিক্ষার্থী সঠিক উত্তর দিয়েছেন।
  • টপিক: সুশাসন (নৈতিকতা, মূল্যবোধ ও সুশাসন)। এই টপিক থেকে বিসিএস-এ ৪৯টি প্রশ্ন এসেছে।

একই টপিকের আরও প্রশ্ন

সুশাসন: সব প্রশ্ন ও উত্তর →