৩৬তম বিসিএস প্রিলিমিনারি · প্রশ্ন ৮৩

তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংবিধানের কততম সংশোধনীর মাধ্যমে রদ করা হয়েছে?

  1. ১২তম
  2. ১৩তম
  3. ১৪তম
  4. ১৫তমসঠিক উত্তর

উত্তর: (ঘ) ১৫তম

ব্যাখ্যা

তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংবিধানের ১৫তম সংশোধনীর মাধ্যমে ৩০ জুন ২০১১ সালে রদ করা হয়।

  • এই ব্যবস্থা ১৩তম সংশোধনীর মাধ্যমে ১৯৯৬ সালে সংবিধানে যুক্ত হয়েছিল।
  • ১৫তম সংশোধনীতে রাষ্ট্রের মূলনীতি হিসেবে জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র ও ধর্মনিরপেক্ষতা পুনঃপ্রতিষ্ঠিত হয়; শেখ মুজিবুর রহমানকে জাতির জনক হিসেবে স্বীকৃতি দেওয়া হয়; রাষ্ট্রধর্ম ইসলাম বহাল থাকে।
  • মহিলাদের সংরক্ষিত আসন ৪৫ থেকে ৫০ করা হয়।

তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন: ১৯৯১, ১৯৯৬, ২০০১, ২০০৮ — মোট ৪ বার।

১৯৯৬ সালে বিচারপতি মুহাম্মদ হাবিবুর রহমান প্রথম সংবিধানসম্মত তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা হন; ১২ জুন ১৯৯৬ সপ্তম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়।

  • BCS Mate-এ এই প্রশ্নে ৩০% শিক্ষার্থী সঠিক উত্তর দিয়েছেন।