৩৬তম বিসিএস প্রিলিমিনারি · প্রশ্ন ১৯৪
নৈতিক আচরণবিধি (Code of ethics) বলতে বুঝায় -
- মৌলিক মূল্যবোধ সংক্রান্ত সাধারণ বচন যা সংগঠনের পেশাগত ভূমিকাকে সংজ্ঞায়িত করে
- বাস্তবতার নিরিখে নির্দিষ্ট আচরণের মানদণ্ড নির্ধারণ সংক্রান্ত আচরণবিধি
- দৈনন্দিন কার্যকলাপ ত্বরান্বিত করণে প্রণীত নৈতিক নিয়ম, মানদণ্ড বা আচরণবিধি
- উপরের তিনটিই সঠিকসঠিক উত্তর
উত্তর: (ঘ) উপরের তিনটিই সঠিক
ব্যাখ্যা
নৈতিক আচরণবিধি বলতে বুঝায় উপরের তিনটিই।
- Code of ethics হলো কোনো প্রতিষ্ঠান কর্তৃক গৃহীত নৈতিক মানদণ্ড, যা তার কর্মচারীদের অনুসরণ করা প্রত্যাশিত।
- এটি কর্মকর্তাদের পেশাগত দায়িত্ব ও কর্তব্য এবং প্রযোজ্য নিয়মনীতির পরিচায়ক।
নীতিবিদ্যা (Ethics):
- Ethics শব্দের আদি উৎস গ্রিক ethos, যার অর্থ চরিত্র, আচার-ব্যবহার, রীতি-নীতি বা অভ্যাস।
- নীতিবিদ্যা মানুষের ঐচ্ছিক আচরণের ভালো-মন্দ, ন্যায়-অন্যায় ও উচিত-অনুচিত নিয়ে আলোচনা করে।
- এটি আচরণের মানদণ্ড ও পদ্ধতি নির্ধারণ করে এবং তার প্রয়োগ নিয়ে আলোচনা করে।
- নীতিবিদ্যা আদর্শনিষ্ঠ বিজ্ঞান এবং একই সঙ্গে তাত্ত্বিক ও ব্যবহারিক।
- উইলিয়াম লিলি ও ম্যাকেঞ্জি নীতিবিদ্যাকে আচরণের সঠিকতা ও ভালো-মন্দ সম্পর্কিত বিজ্ঞান হিসেবে সংজ্ঞায়িত করেছেন।
একই টপিকের আরও প্রশ্ন
- নীতিবিদ্যার আলোচ্য বিষয় কী?৩৫তম বিসিএস
- মানুষের কোন ক্রিয়া নীতিবিদ্যার আলোচ্য বিষয়?৩৫তম বিসিএস
- শাসন ব্যবস্থায় মূল্যবোধ প্রাতিষ্ঠানিক করার সবচেয়ে কার্যকর কৌশল কোনটি?৫০তম বিসিএস
- জনস্বাস্থ্য ও নৈতিকতা নিশ্চিতকরণে রাষ্ট্র কার্যকর ব্যবস্থা গ্রহণ করবে- এ বিষয়ে সংবিধানের কোন অনুচ্ছেদে উল্লেখ রয়েছে?৪৭তম বিসিএস
- উদ্দেশ্য নৈতিকতার আলোচ্য বিষয় কোনটি?৪৭তম বিসিএস
- নিচের কোনটি পেশাগত নৈতিকতার উপাদান?৪৭তম বিসিএস