৩৫তম বিসিএস প্রিলিমিনারি · প্রশ্ন ৯৮, ১৫তম বিসিএস প্রিলিমিনারি · প্রশ্ন ৬৩
বাংলাদেশের কোন অঞ্চলকে ৩৬০ আউলিয়ার দেশ বলা হয়?
- রাজশাহী
- ঢাকা
- চট্টগ্রাম
- সিলেটসঠিক উত্তর
উত্তর: (ঘ) সিলেট
ব্যাখ্যা
সিলেট অঞ্চলকে ৩৬০ আউলিয়ার দেশ বলা হয়।
হযরত শাহজালাল (র.) ছিলেন উপমহাদেশের বিখ্যাত দরবেশ ও পীর। সিলেটে তাঁর মাধ্যমেই ইসলামের প্রসার ঘটে। সিলেটের প্রথম মুসলমান শেখ বোরহান উদ্দিন (র.)-এর ওপর রাজা গৌড়গোবিন্দের অত্যাচারের প্রেক্ষিতে হযরত শাহজালাল (র.) ও তাঁর সফরসঙ্গী ৩৬০ আউলিয়া সিলেটে আসেন। এ কারণে সিলেটকে ৩৬০ আউলিয়ার দেশ বলা হয়। কেউ কেউ সিলেটকে পুণ্যভূমি বলেন।
সিলেট সম্পর্কে মনে রাখার তথ্য:
- সুলতানী আমলে সিলেটের নাম ছিল জালালাবাদ।
- নানকার বিদ্রোহ সিলেটের গুরুত্বপূর্ণ ঘটনা।
- সিলেট জেলা ১৭৭২ সালের ১৭ মার্চ প্রতিষ্ঠিত হয়।
- দেশের সর্ববৃহৎ হাওর হাকালুকি সিলেটে অবস্থিত।
- দেশে সবচেয়ে বেশি চা উৎপাদন হয় সিলেট বিভাগে।
- দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত হয় সিলেটের লালাখালে।