৩৫তম বিসিএস প্রিলিমিনারি · প্রশ্ন ৯৬

বিশ্ববাজারে বাংলাদেশের ব্ল‍্যাক বেঙ্গল ছাগলের চামড়া কি নামে পরিচিত?

  1. কুষ্টিয়া গ্রেডসঠিক উত্তর
  2. চুয়াডাঙ্গা গ্রেড
  3. ঝিনাইদহ গ্রেড
  4. মেহেরপুর গ্রেড

উত্তর: (ক) কুষ্টিয়া গ্রেড

ব্যাখ্যা

বিশ্ববাজারে ব্ল্যাক বেঙ্গল ছাগলের চামড়া কুষ্টিয়া গ্রেড নামে পরিচিত।

ব্ল্যাক বেঙ্গল ছাগল:

  • মাংস ও চামড়ার জন্য বিখ্যাত; স্বাদ অন্য জাতের তুলনায় ভালো।
  • কুষ্টিয়া, মেহেরপুর, চুয়াডাঙ্গা ও ঝিনাইদহ জেলায় উৎপাদন সবচেয়ে বেশি।
  • ২০০৭ সালে FAO এটিকে বিশ্বের অন্যতম সেরা জাত হিসেবে স্বীকৃতি দেয়।
  • ২০১৮ সালে জেনোম সিকোয়েন্সিং সম্পন্ন হয়।
  • ২০২৪ সালে জিআই স্বীকৃতি লাভ করে।
  • BCS Mate-এ এই প্রশ্নে ৫৯% শিক্ষার্থী সঠিক উত্তর দিয়েছেন।