৩৫তম বিসিএস প্রিলিমিনারি · প্রশ্ন ৯০
গভীর সমুদ্রবন্দর নির্মাণের জন্য প্রস্তাবিত সোনাদিয়া দ্বীপের আয়তন কত?
- ৯১ বর্গ কিলোমিটার
- ৯ বর্গ কিলোমিটারসঠিক উত্তর
- ৭ বর্গ কিলোমিটার
- ৮ বর্গ কিলোমিটার
উত্তর: (খ) ৯ বর্গ কিলোমিটার
ব্যাখ্যা
গভীর সমুদ্রবন্দরের জন্য প্রস্তাবিত সোনাদিয়া দ্বীপের আয়তন প্রায় ৯ বর্গ কিলোমিটার।
সোনাদিয়া দ্বীপ:
- কক্সবাজার থেকে উত্তর-পশ্চিমে অবস্থিত, মহেশখালী উপজেলার কুতুবজোম ইউনিয়নের অন্তর্গত।
- একটি খালের মাধ্যমে মহেশখালী দ্বীপ থেকে বিচ্ছিন্ন।
- সরকার এলাকাটিকে প্রতিবেশ সংকটাপন্ন এলাকা হিসেবে ঘোষণা করেছে।
- যাযাবর পাখিদের জন্য উপযোগী এবং পশ্চিম দিকে বালুকাময় সমুদ্র সৈকত রয়েছে, যেখানে ঝিনুক ও মুক্তা পাওয়া যায়।
সোনাদিয়ার পরিবর্তে কিছুটা দূরে মহেশখালীর মাতারবাড়ীতে গভীর সমুদ্রবন্দর তৈরির পরিকল্পনা নেওয়া হয়েছে।