৩৫তম বিসিএস প্রিলিমিনারি · প্রশ্ন ৯
বাংলা ভাষায় শব্দ সাধন হয় না নিম্নোক্ত কোন উপায়ে?
- সমাস দ্বারা
- লিঙ্গ পরিবর্তন দ্বারাসঠিক উত্তর
- উপসর্গ যোগে
- ক, খ ও গ তিন উপায়েই হয়
উত্তর: (খ) লিঙ্গ পরিবর্তন দ্বারা
ব্যাখ্যা
বাংলা ভাষায় লিঙ্গ পরিবর্তনের মাধ্যমে শব্দ গঠিত হয় না।
শব্দ গঠনের প্রক্রিয়া:
- উপসর্গ: শব্দমূলের পূর্বে বসে নতুন শব্দ গঠন করে। যেমন: 'পরিচালক'-এর 'পরি'।
- প্রত্যয়: শব্দমূলের পরে বসে নতুন শব্দ গঠন করে। যেমন: 'সাংবাদিক'-এর 'ইক'।
- সমাস: একাধিক শব্দ এক শব্দে পরিণত হয়। যেমন: 'হাট' + 'বাজার' = 'হাটবাজার'।
- শব্দদ্বিত্ব: শব্দের দ্বৈত ব্যবহারে নতুন শব্দ গঠিত হয়। যেমন: 'ঠক' + 'ঠক' = 'ঠকঠক'; 'অঙ্ক' + 'টঙ্ক' = 'অঙ্কটঙ্ক'।