৩৫তম বিসিএস প্রিলিমিনারি · প্রশ্ন ১৫৭

মোবাইল কমিউনিকেশনে 4G-এর ক্ষেত্রে 3G এর তুলনায় অতিরিক্ত বৈশিষ্ট্য কি?

  1. ভয়েস টেলিফোনি
  2. ভিডিও কল
  3. মোবাইল টিভি
  4. ব্রডব্যান্ড ইন্টারনেট সেবাসঠিক উত্তর

উত্তর: (ঘ) ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা

ব্যাখ্যা

4G হলো Fourth Generation (চতুর্থ প্রজন্ম)। 3G ও 4G উভয়ই ভয়েস কল, ভিডিও কল, মোবাইল ইন্টারনেট ও মোবাইল টিভি সুবিধা দেয়। 4G-তে অতিরিক্ত সুবিধা হলো মোবাইল ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা।

  • 4G-এর অন্যান্য সুবিধা: আইপি টেলিফোনি, গেমিং, হাই-ডেফিনিশন মোবাইল টিভি, ভিডিও কনফারেন্স, ত্রিমাত্রিক টেলিভিশন, ক্লাউড কম্পিউটিং।
  • বাংলাদেশে ২০১৮ সালে মোবাইল ফোনে 4G (LTE) সেবা শুরু হয়।

একই টপিকের আরও প্রশ্ন

মোবাইল প্রযুক্তি ও এর বৈশিষ্ট্য: সব প্রশ্ন ও উত্তর →