৩৪তম বিসিএস প্রিলিমিনারি · প্রশ্ন ৩৫

বাংলাদেশে শেয়ারবাজার কার্যক্রম কোন সংস্থা নিয়ন্ত্রণ করে?

  1. অর্থ মন্ত্রণালয়
  2. প্রধানমন্ত্রীর কার্যালয়
  3. বাংলাদেশ ব্যাংক
  4. সিকিউরিটিজ এক্সচেঞ্জ কমিশনসঠিক উত্তর

উত্তর: (ঘ) সিকিউরিটিজ এক্সচেঞ্জ কমিশন

ব্যাখ্যা

বাংলাদেশের শেয়ারবাজার নিয়ন্ত্রণ করে বিএসইসি (Bangladesh Securities and Exchange Commission)।

  • প্রতিষ্ঠিত: ৮ জুন ১৯৯৩, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন আইন, ১৯৯৩-এর অধীনে।
  • কমিশন গঠিত: একজন চেয়ারম্যান ও চারজন কমিশনার নিয়ে; চেয়ারম্যান প্রধান নির্বাহী।
  • উদ্দেশ্য: গ্রাহকের পুঁজির নিরাপত্তা বিধান ও বিনিয়োগ পরিবেশ নিয়ন্ত্রণ।
  • এটি একটি সংবিধিবদ্ধ সংস্থা এবং অর্থ মন্ত্রণালয়ের সাথে সংযুক্ত।

স্টক এক্সচেঞ্জ: ঢাকা স্টক এক্সচেঞ্জ (১৯৫৪) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ।

  • BCS Mate-এ এই প্রশ্নে ৬২% শিক্ষার্থী সঠিক উত্তর দিয়েছেন।