৩৪তম বিসিএস প্রিলিমিনারি · প্রশ্ন ২
বাংলা সাহিত্যের পঠন-পাঠনের সুবিধার জন্য বাংলা সাহিত্যের ইতিহাসকে তিনটি যুগে ভাগ করা হয়েছে, ____ বাংলা সাহিত্যের প্রাচীন যুগ।
- ৪৫০-৬৫০
- ৬৫০-৮৫০
- ৬৫০-১২০০সঠিক উত্তর
- ৬৫০-১২৫০
উত্তর: (গ) ৬৫০-১২০০
ব্যাখ্যা
ড. মুহম্মদ শহীদুল্লাহ্-র মতে বাংলা সাহিত্যের প্রাচীন যুগ ৬৫০ থেকে ১২০০ খ্রিষ্টাব্দ পর্যন্ত (মোট ৫৫০ বছর)।
- মধ্যযুগ: ১২০১ - ১৮০০; আধুনিক যুগ: ১৮০১ - বর্তমান।
- সুনীতিকুমার চট্টোপাধ্যায়ের মতে প্রাচীন যুগ ৯৫০ - ১২০০; তবে শহীদুল্লাহ্ এ বিভাজন মানলেও প্রাচীন যুগের সময়সীমায় ভিন্নমত পোষণ করেন।
- দীনেশচন্দ্র সেন, সুকুমার সেন, গোপাল হালদার, মুহম্মদ এনামুল হক সুনীতিকুমারের যুগবিভাগ সমর্থন করেন।