৩১তম বিসিএস প্রিলিমিনারি · প্রশ্ন ৪৪
ঢাকা বিশ্ববিদ্যালয় কবে প্রতিষ্ঠিত হয়?
- ১৯২১সঠিক উত্তর
- ১৯২৫
- ১৯২৯
- ১৯৩৩
উত্তর: (ক) ১৯২১
ব্যাখ্যা
ঢাকা বিশ্ববিদ্যালয় ১৯২১ সালে প্রতিষ্ঠিত হয়।
মনে রাখার বিষয়:
- প্রতিষ্ঠায় নওয়াব স্যার সলিমুল্লাহর বিশেষ ভূমিকা ছিল; তিনি ঢাকার রমনা এলাকায় নিজ জমি দান করেন।
- ১৯১২ সালের ২ ফেব্রুয়ারি এক ইশতেহারে ভারত সরকার কর্তৃক ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার সুপারিশ ঘোষণা করা হয়।
- ১৯২১ সালের প্রতিষ্ঠালগ্ন থেকে বিজ্ঞান অনুষদ চালু হয়, যার প্রথম বিভাগ ছিল পদার্থ বিজ্ঞান, রসায়ন ও গণিত।
- বিজ্ঞান অনুষদ যে এলাকায় অবস্থিত, তাকে কার্জন হল বলা হয়।