৩০তম বিসিএস প্রিলিমিনারি · প্রশ্ন ৯৬
কম্পিউটার থেকে কম্পিউটারে তথ্য আদান-প্রদানের প্রযুক্তিকে বলা হয়-
- ই-মেইল
- ইন্টারকম
- ইন্টারনেটসঠিক উত্তর
- টেলিগ্রাম
উত্তর: (গ) ইন্টারনেট
ব্যাখ্যা
কম্পিউটার থেকে কম্পিউটারে তথ্য আদান-প্রদানের প্রযুক্তিকে ইন্টারনেট বলে। ইন্টারনেট পৃথিবীর বিস্তৃত একটি বৃহত্তম কম্পিউটার নেটওয়ার্ক।
ইন্টারনেটের প্রাথমিক রূপ: ১৯৬৯ সালে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বিভাগ চারটি বিশ্ববিদ্যালয়কে পরীক্ষামূলক নেটওয়ার্কের মাধ্যমে যুক্ত করে। এই নেটওয়ার্কের নাম আরপানেট (ARPANET)।
ইন্টারনেটের ব্যবহার:
- দ্রুত ফাইল বা তথ্য আদান-প্রদান
- তথ্য সংরক্ষণ ও তথ্যের গোপনীয়তা রক্ষা
- ই-কমার্স, ঘরে বসে ক্রয়-বিক্রয়
- ই-মেইল ও মেসেজ আদান-প্রদান
- ব্যক্তিগত বা সমষ্টিগত বুলেটিন বোর্ড গঠন
একই টপিকের আরও প্রশ্ন
- HTTPS কোন বৈশিষ্ট্য HTTP-এর সাথে যোগ করে?৫০তম বিসিএস
- ই-কমার্সে সুরক্ষিত অনলাইন লেনদেনে প্রধানত কোন প্রটোকল ব্যবহৃত হয়?৪৭তম বিসিএস
- ইন্টারনেট জগতে hyper-linked document গুলোর কালেকশানকে কী বলে?৪৬তম বিসিএস
- IPv4-এ নিচের কোনটি Google DNS Server এর IP Adders?৪৫তম বিসিএস
- ইন্টারনেটের মাধ্যমে তথ্য আদান-প্রদানের জন্য সর্বাধিক ব্যবহৃত প্রোটোকল কী?৪৫তম বিসিএস
- ইন্টারনেট যোগাযোগ ব্যবস্থায় Hostname-কে IP Address-এ অনুবাদ করে -৪৪তম বিসিএস