৩০তম বিসিএস প্রিলিমিনারি · প্রশ্ন ৯০

ডেঙ্গু জ্বরের বাহক কোন মশা?

  1. কিউলেক্স
  2. এডিসসঠিক উত্তর
  3. অ্যানোফিলিস
  4. সব ধরনের মশা

উত্তর: (খ) এডিস

ব্যাখ্যা

এডিস মশা ডেঙ্গু জ্বর ছড়ায়। প্রধান প্রজাতি Aedes aegypti; এছাড়া Aedes albopictus মশার কামড়েও ডেঙ্গু ছড়াতে পারে।

  • সংক্রমণের ৩ থেকে ১৫ দিনের মধ্যে উপসর্গ দেখা দেয়।
  • উপসর্গ: জ্বর, মাথাব্যথা, বমি, পেশি ও গাঁটে ব্যথা, চর্মে ফুসকুড়ি।
  • সাধারণত ২ থেকে ৭ দিনে রোগী আরোগ্য লাভ করে।
  • মারাত্মক রূপ ডেঙ্গু রক্তক্ষরী জ্বর: রক্তপাত, রক্ত অণুচক্রিকা কমে যাওয়া এবং প্লাজমা নিঃসরণ। কিছু ক্ষেত্রে ডেঙ্গু শক সিনড্রোম হয়, যাতে রক্তচাপ বিপজ্জনকভাবে কমে যায়।
মশারোগ
এডিসডেঙ্গু
অ্যানোফিলিসম্যালেরিয়া
কিউলেক্সফাইলেরিয়া (গোদ)
  • BCS Mate-এ এই প্রশ্নে ৫৫% শিক্ষার্থী সঠিক উত্তর দিয়েছেন।
  • টপিক: প্রাণিবিজ্ঞান (সাধারণ বিজ্ঞান)। এই টপিক থেকে বিসিএস-এ ৭০টি প্রশ্ন এসেছে।

একই টপিকের আরও প্রশ্ন

প্রাণিবিজ্ঞান: সব প্রশ্ন ও উত্তর →