৩০তম বিসিএস প্রিলিমিনারি · প্রশ্ন ৮৩
গ্রিন হাউজ ইফেক্টের পরিণতিতে বাংলাদেশের সবচেয়ে গুরুতর ক্ষতি কী হবে?
- বৃষ্টিপাত কমে যাবে
- নিম্নভূমি নিমজ্জিত হবেসঠিক উত্তর
- উত্তাপ অনেক বেড়ে যাবে
- সাইক্লোনের প্রবণতা বাড়বে
উত্তর: (খ) নিম্নভূমি নিমজ্জিত হবে
ব্যাখ্যা
গ্রিন হাউজ প্রভাবে মেরু অঞ্চলের বরফ গলে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বাড়ছে, ফলে বাংলাদেশসহ নিম্নভূমি ক্রমশ নিমজ্জিত হবে।
- আইসিসি (২০০৭) অনুযায়ী, ২০৫০ সাল নাগাদ সমুদ্রপৃষ্ঠ ৪৫ সে.মি. বাড়লে বাংলাদেশের উপকূলের ১০-১৫% ভূমি পানির নিচে যাবে।
- প্রায় ৩.৫ কোটি মানুষ জলবায়ু উদ্বাস্তুতে পরিণত হতে পারে।
গ্রিন হাউজ গ্যাস: জলীয় বাষ্প, কার্বন ডাই-অক্সাইড, নাইট্রাস অক্সাইড, মিথেন, ওজোন, ক্লোরোফ্লোরো কার্বন। কার্বন ডাই সালফাইড ও কার্বনিল সালফাইড পরোক্ষ গ্রিন হাউজ গ্যাস।
একই টপিকের আরও প্রশ্ন
- কত বছর পর পর হ্যালির ধূমকেতু দেখা যায়?৩০তম বিসিএস
- চাঁদ দিগন্তের কাছে অনেক বড় দেখায় কেন?২৯তম বিসিএস
- গ্রিন হাউজে গাছ লাগানো হয় কেন?২৯তম বিসিএস
- পৃথিবীর প্রথম বাণিজ্যিক যোগাযোগ কৃত্রিম উপগ্রহ কোনটি?২৯তম বিসিএস
- সূর্য পৃষ্ঠের উত্তাপ কত?২৯তম বিসিএস
- জোয়ারের কত সময় পর ভাঁটার সৃষ্টি হয়?২৯তম বিসিএস