৩০তম বিসিএস প্রিলিমিনারি · প্রশ্ন ৭৫

নিম্নের কোন দেশটি G-7 এর সদস্য নয়?

  1. জাপান
  2. যুক্তরাজ্য
  3. ফ্রান্স
  4. সুইডেনসঠিক উত্তর

উত্তর: (ঘ) সুইডেন

ব্যাখ্যা

সুইডেন G-7 এর সদস্য নয়।

G-7:

  • পূর্ণরূপ: Group of Seven; বিশ্বের শিল্পোন্নত ধনী দেশগুলোর আন্তঃরাষ্ট্রীয় জোট।
  • প্রতিষ্ঠিত: ১৫ নভেম্বর ১৯৭৫; গঠনের প্রস্তাবক: ফ্রান্স।
  • বর্তমান সদস্য ৭টি: যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি, ইতালি, জাপান ও কানাডা।
  • একমাত্র এশীয় সদস্য: জাপান।
  • পূর্বে সদস্য ছিল ৮টি; ২০১৪ সালে ক্রিমিয়া ইস্যুতে রাশিয়ার সদস্যপদ স্থগিত হয়।
  • সভাপতিত্ব সদস্য দেশগুলোর মধ্যে প্রতি বছর আবর্তিত হয়।

২০২৪ সালে ইতালি সভাপতিত্ব গ্রহণ করে এবং ৫০তম G-7 শীর্ষ সম্মেলন ইতালিতে অনুষ্ঠিত হয়। ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি।

  • BCS Mate-এ এই প্রশ্নে ৪৯% শিক্ষার্থী সঠিক উত্তর দিয়েছেন।
  • টপিক: আঞ্চলিক সহযোগিতা সংগঠন ও জোট (আন্তর্জাতিক বিষয়াবলি)। এই টপিক থেকে বিসিএস-এ ৩৯টি প্রশ্ন এসেছে।

একই টপিকের আরও প্রশ্ন

আঞ্চলিক সহযোগিতা সংগঠন ও জোট: সব প্রশ্ন ও উত্তর →