২৯তম বিসিএস প্রিলিমিনারি · প্রশ্ন ৪
বাংলা ভাষায় প্রথম ব্যাকরণ রচনা করেন কে?
- অক্ষয় দত্ত
- মার্শম্যান
- ব্রাশি হ্যালহেড
- রাজা রামমোহনসঠিক উত্তর
উত্তর: (ঘ) রাজা রামমোহন
ব্যাখ্যা
১৮৩৩ সালে প্রকাশিত রাজা রামমোহন রায়ের 'গৌড়ীয় ব্যাকরণ' বাংলা ভাষায় রচিত প্রথম বাংলা ব্যাকরণ।
- এটি রামমোহনের সর্বশেষ গ্রন্থ; এর আগে তিনি ইংরেজিতে Bengali Grammar in the English Language রচনা করেন।
- গ্রন্থটি বারোটি অধ্যায়ে বিন্যস্ত; ধ্বনি, বর্ণ, উচ্চারণ, শব্দ, লিঙ্গ, প্রত্যয়, ছন্দ ইত্যাদি আলোচিত।
- রামমোহন রায়: জন্ম ১৭৭২ সালে হুগলী জেলার রাধানগর গ্রামে; ১৮২৮ সালে ব্রাহ্মসমাজ স্থাপন; ১৮৩০ সালে দ্বিতীয় আকবর কর্তৃক 'রাজা' উপাধি লাভ।
- তিনি প্রায় ৩০টি গ্রন্থ রচনা করেন; উল্লেখযোগ্য: বেদান্তগ্রন্থ, বেদান্তসার, গৌড়ীয় ব্যাকরণ।