২৮তম বিসিএস প্রিলিমিনারি · প্রশ্ন ৮১
পৃথিবীতে কখন ল্যাপটপ কম্পিউটার প্রবর্তিত হয় এবং কোন কোম্পানি এটা তৈরি করে?
- কমপ্যাক, ১৯৮৫
- এপসন, ১৯৮১সঠিক উত্তর
- আইবিএম, ১৯৮৩
- অ্যাপল, ১৯৭৭
উত্তর: (খ) এপসন, ১৯৮১
ব্যাখ্যা
১৯৮১ সালে এপসন (Epson) কোম্পানি প্রথম ল্যাপটপ কম্পিউটার প্রবর্তন করে।
ল্যাপটপ সম্পর্কে:
- ওজনে হালকা, আকারে ছোট ও সহজে বহনযোগ্য।
- এসি বিদ্যুৎ ও ব্যাটারি উভয়ের সাহায্যে ব্যবহার করা যায়।
- ডেক্সটপের চেয়ে অনেক বেশি বিদ্যুৎ সাশ্রয়ী।
- মাউসের পরিবর্তে টাচপ্যাড ব্যবহৃত হয়।
- বাংলাদেশের তৈরি প্রথম ল্যাপটপ দোয়েল (DOEL), তৈরি করে টেলিফোন শিল্প সংস্থা লিমিটেড।