২৮তম বিসিএস প্রিলিমিনারি · প্রশ্ন ৭২

যুক্তরাষ্ট্রের সিনেটের মোট আসন সংখ্যা কতটি?

  1. ৯৯
  2. ১০০সঠিক উত্তর
  3. ১০১
  4. ১০২

উত্তর: (খ) ১০০

ব্যাখ্যা

মার্কিন কংগ্রেস দ্বিকক্ষ বিশিষ্ট: নিম্নকক্ষ হাউস অফ রিপ্রেজেন্টেটিভ এবং উচ্চকক্ষ সিনেট।

প্রতিটি অঙ্গরাজ্য আয়তন ও জনসংখ্যা নির্বিশেষে সিনেটে ২ জন করে প্রতিনিধি পাঠায়। অঙ্গরাজ্য ৫০টি হওয়ায় সিনেটের মোট সদস্য সংখ্যা ১০০।

  • হাউস অফ রিপ্রেজেন্টেটিভ-এর আসন সংখ্যা ৪৩৫টি, মেয়াদ ২ বছর।
  • ইলেক্টোরাল ভোট ৫৩৮টি; প্রেসিডেন্ট হতে ন্যূনতম ২৭০টি লাগে।

একই টপিকের আরও প্রশ্ন

মহাদেশ, দেশ, রাজধানী, মুদ্রা ও স্থান: সব প্রশ্ন ও উত্তর →