২৭তম বিসিএস প্রিলিমিনারি · প্রশ্ন ৫৭
চট্টগ্রাম-কক্সবাজার সাবমেরিন কেবলস অপটিক্যাল ফাইবার স্থাপন করার জন্য বাংলাদেশ সরকারকে কত দূরত্বের ব্যয় বহন করতে হবে?
- ৭০০ কিমি
- ৫৭০ কিমি
- ৩০০ কিমি
- ১৭০ কিমিসঠিক উত্তর
উত্তর: (ঘ) ১৭০ কিমি
ব্যাখ্যা
চট্টগ্রাম-কক্সবাজার সাবমেরিন কেবলস অপটিক্যাল ফাইবার স্থাপনে বাংলাদেশ সরকারকে ১৭০ কিমি দূরত্বের ব্যয় বহন করতে হবে।
বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস পিএলসি (BSCPLC):
- ডাক ও টেলিযোগাযোগ বিভাগের অধীন একটি পাবলিক লিমিটেড কোম্পানি, যা সাবমেরিন ক্যাবল চালনা ও রক্ষণাবেক্ষণ করে।
- বাংলাদেশকে আন্তর্জাতিক তথ্য সুপারহাইওয়ের সাথে সংযুক্ত রেখেছে।
- বাংলাদেশের একমাত্র আন্তর্জাতিক সাবমেরিন ক্যাবল অপারেটর।
- ২০০৮ সালের তার ও টেলিফোন বোর্ড (সংশোধনী) অধ্যাদেশের ৫বি ধারাবলে কক্সবাজারস্থ ল্যান্ডিং স্টেশনসহ SMW-4 ক্যাবল বিটিটিবি থেকে আলাদা করে 'বাংলাদেশ সাবমেরিন ক্যাবল কোম্পানি লিমিটেড (BSCCL)' গঠিত হয়।
- ১৭ সেপ্টেম্বর ২০২৩ তারিখে আরজেএসসি-র ছাড়পত্রের পর এটি 'বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস পিএলসি (BSCPLC)'-তে পরিবর্তিত হয়।