২৬তম বিসিএস প্রিলিমিনারি · প্রশ্ন ১২৯

কোনটি ভারতের সেভেন সিস্টারস রাজ্যসমূহের অন্তর্ভুক্ত নয়?

  1. কেরালাসঠিক উত্তর
  2. ত্রিপুরা
  3. মণিপুর
  4. মিজোরাম

উত্তর: (ক) কেরালা

ব্যাখ্যা

কেরালা সেভেন সিস্টার্স রাজ্যের অন্তর্ভুক্ত নয়। সেভেন সিস্টার্স হলো উত্তর-পূর্ব ভারতের সাতটি রাজ্য: অরুণাচল, আসাম, মণিপুর, মেঘালয়, মিজোরাম, নাগাল্যান্ড, ত্রিপুরা।

  • এই সাত রাজ্যের আয়তন ২,৬২,১৭৯ বর্গকিলোমিটার, যা ভারতের মোট এলাকার প্রায় ৭.৯৭ শতাংশ।
  • ভারতের মোট জনসংখ্যার ৩.৭৮ শতাংশ এ অঞ্চলে বাস করে।
  • ত্রিপুরার সাংবাদিক জ্যোতি প্রসাদ সাইকিয়া সর্বপ্রথম রাজ্যগুলোকে একত্রে 'সেভেন সিস্টার্স' নামে উল্লেখ করেন।
  • আসামের মাধ্যমে রাজ্যগুলো ভারতের মূল ভূখণ্ডের সঙ্গে যুক্ত।
  • অরুণাচল প্রদেশকে দক্ষিণ তিব্বতের অংশ বলে চীন দাবি করে, যা ভারত প্রত্যাখ্যান করে।

একই টপিকের আরও প্রশ্ন

মহাদেশ, দেশ, রাজধানী, মুদ্রা ও স্থান: সব প্রশ্ন ও উত্তর →