২৫তম বিসিএস প্রিলিমিনারি · প্রশ্ন ৩৫

'সাবমেরিন কেবল' প্রকল্পটি কোন মন্ত্রণালয়ের কার্যক্রম?

  1. অর্থ
  2. ডাক ও টেলিযোগাযোগসঠিক উত্তর
  3. বিজ্ঞান ও প্রযুক্তি
  4. পররাষ্ট্র

উত্তর: (খ) ডাক ও টেলিযোগাযোগ

ব্যাখ্যা

সাবমেরিন কেবল প্রকল্পটি ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের অধীন।

বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস পিএলসি (বিএসসিপিএলসি):
- ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের অধীন একটি পাবলিক লিমিটেড কোম্পানি।
- সাবমেরিন ক্যাবল পরিচালনা ও রক্ষণাবেক্ষণ করে এবং বাংলাদেশকে আন্তর্জাতিক তথ্য সুপারহাইওয়ের সাথে যুক্ত রাখে।
- ২৪ জুন ২০০৮ সালে নিবন্ধিত হয় এবং ০১ জুলাই ২০০৮ থেকে কার্যক্রম শুরু করে।
- SEA-ME-WE-5 কনসোর্টিয়ামের মাধ্যমে ২০১৭ সালে বাণিজ্যিকভাবে সেবা শুরু হয়।
- SEA-ME-WE-4 ক্যাবলের আয়ুষ্কাল ২০৩০ সালে শেষ হবে, তাই SEA-ME-WE-6 কনসোর্টিয়ামের সাথে তৃতীয় ক্যাবল স্থাপনের কাজ চলছে।

  • BCS Mate-এ এই প্রশ্নে ৪৮% শিক্ষার্থী সঠিক উত্তর দিয়েছেন।