২৫তম বিসিএস প্রিলিমিনারি · প্রশ্ন ৩২
বাংলাদেশ জাতীয় সংসদে কোরাম হয় কত সদস্যের উপস্থিতিতে?
- ৫৭ জন
- ৬০ জনসঠিক উত্তর
- ৬২ জন
- ৬৫ জন
উত্তর: (খ) ৬০ জন
ব্যাখ্যা
৬০ জন সদস্যের উপস্থিতিতে জাতীয় সংসদের কোরাম হয়।
কোরাম:
- সংবিধানের ৭৫ নং অনুচ্ছেদে কোরাম সম্পর্কে বলা হয়েছে।
- কমপক্ষে ৬০ জন সদস্যের উপস্থিতিতে সংসদের কাজ চলবে।
- বৈঠক চলাকালে উপস্থিত সদস্য ৬০ জনের কম হলে সভাপতি অনূন্য ৬০ জন সদস্য উপস্থিত না হওয়া পর্যন্ত বৈঠক স্থগিত বা মুলতবি রাখবেন।
মনে রাখুন: কোরাম হলো বৈধ সভার জন্য ভোটদানের অধিকারী সদস্যদের নূন্যতম সংখ্যা, যা সংগঠনের আইন বা নিয়মে আগে থেকে নির্ধারিত থাকে।