২৫তম বিসিএস প্রিলিমিনারি · প্রশ্ন ১২
যে সমাসের পূর্বপদ সংখ্যাবাচক এবং সমস্ত পদের দ্বারা সমাহার বোঝায় তাকে বলে?
- দ্বন্দ্ব সমাস
- রূপক সমাস
- বহুব্রীহি সমাস
- দ্বিগু সমাসসঠিক উত্তর
উত্তর: (ঘ) দ্বিগু সমাস
ব্যাখ্যা
এই সমাসের নাম দ্বিগু সমাস। পূর্বপদে সংখ্যাবাচক শব্দ থাকে, সমাহার বা সমষ্টি বোঝায় এবং পরপদের অর্থ প্রাধান্য পায়।
- নবরত্ন = নব রত্নের সমাহার
- সপ্তাহ = সপ্ত অহের সমাহার
- ত্রিকাল = ত্রি (তিন) কালের সমাহার
- তেমাথা = তে (তিন) মাথার সমাহার
- শতাব্দী = শত অব্দের সমাহার
সংখ্যাবাচক শব্দ থাকলেও সমাহার না বোঝালে এবং পরপদের অর্থ প্রাধান্য না পেলে তা দ্বিগু সমাস নয়।
একই টপিকের আরও প্রশ্ন
- 'চাঁদমুখ'-এর ব্যাসবাক্য হলো-২৫তম বিসিএস
- কোনটি দ্বন্দ্ব সমাসের উদাহরণ?২০তম বিসিএস
- 'মরি মরি! কি সুন্দর প্রভাতের রূপ' -বাক্যে 'মরি মরি' কোন শ্রেণীর অব্যয়?১৮তম বিসিএস
- 'লাঠালাঠি' শব্দটির সমাস -১৭তম বিসিএস
- মধ্যপদলোপী কর্মধারয়-এর দৃষ্টান্ত১৩তম বিসিএস
- সমাস ভাষাকে -১১তম বিসিএস