২৪তম বিসিএস প্রিলিমিনারি · প্রশ্ন ৮০
'লাইন অব কন্ট্রোল' বলতে কোন দুটি দেশের সীমান্তবর্তী রেখাকে চিহ্নিত করে?
- ইসরাইল ও জর্ডান
- দক্ষিণ কোরিয়া ও উত্তর কোরিয়া
- চীন ও তাইওয়ান
- ভারত ও পাকিস্তানসঠিক উত্তর
উত্তর: (ঘ) ভারত ও পাকিস্তান
ব্যাখ্যা
লাইন অব কন্ট্রোল (LoC) ভারত ও পাকিস্তানের মধ্যবর্তী নিয়ন্ত্রণ রেখা।
- সিমলা চুক্তির মাধ্যমে এই নিয়ন্ত্রণ রেখা নির্ধারিত হয়।
- সিমলা চুক্তি স্বাক্ষরিত হয় ২ জুলাই, ১৯৭২, সিমলায় (হিমাচল প্রদেশ, ভারত)।
- স্বাক্ষরকারী: ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী ও পাকিস্তানের প্রেসিডেন্ট জুলফিকার আলী ভুট্টো।
- চুক্তির ফলে যুদ্ধবন্দী বিনিময় হয় এবং বিরোধপূর্ণ কাশ্মীরের সীমানা হিসেবে LoC পুনঃনির্ধারিত হয়।
আন্তর্জাতিক সীমারেখা:
- ম্যাকমোহন লাইন: ভারত ও চীন
- র্যাডক্লিফ লাইন: ভারত ও পাকিস্তান
- ডুরান্ড লাইন: পাকিস্তান ও আফগানিস্তান
- তিন বিঘা করিডোর: ভারত ও বাংলাদেশ
- লাইন অব অ্যাকচুয়াল কন্ট্রোল (LAC): ভারত ও চীন
একই টপিকের আরও প্রশ্ন
- পৃথিবীর বৃহত্তম মহাদেশ কোনটি?২২তম বিসিএস
- হেলসিংকি কোন দেশের রাজধানী?২২তম বিসিএস
- সুইডেনের মুদ্রার নাম কি?২২তম বিসিএস
- কমনওয়েলথ সেক্রেটারিয়েট যে অট্টালিকায় অবস্থিত তার নাম কি?২২তম বিসিএস
- বেনিন প্রজাতন্ত্র কোন মহাদেশে অবস্থিত?২১তম বিসিএস
- বর্তমানে বাংলাদেশের বৃহৎ সাহায্যদানকারী দেশ কোনটি?২১তম বিসিএস