২৪তম বিসিএস প্রিলিমিনারি · প্রশ্ন ৫০

বাংলাদেশের সর্বপ্রথম জাদুঘর কোনটি?

  1. জাতিতাত্ত্বিক জাদুঘর
  2. জাতীয় জাদুঘর
  3. বরেন্দ্র গবেষণা জাদুঘরসঠিক উত্তর
  4. ঢাকা নগর জাদুঘর

উত্তর: (গ) বরেন্দ্র গবেষণা জাদুঘর

ব্যাখ্যা

বাংলাদেশের প্রথম জাদুঘর বরেন্দ্র গবেষণা জাদুঘর, যা ১৯১০ সালের এপ্রিল মাসে প্রতিষ্ঠিত হয়। দিঘাপতিয়া রাজপরিবারের কুমার শরৎকুমার রায় এর পৃষ্ঠপোষকতা করেন।

অন্যান্য জাদুঘরের সময়কাল:

  • ১৯১৩ সাল: ঢাকা মিউজিয়াম প্রতিষ্ঠা।
  • ১৯২৫ সাল: বলধা জাদুঘর প্রতিষ্ঠা।
  • ১৯৫৭ সাল: পাহাড়পুরে প্রত্নস্থল জাদুঘর স্থাপন; একই বছর শিলাইদহের কুঠিবাড়ি সংরক্ষিত সৌধ ঘোষিত।
  • ১৯৮৩ সালের ২০ সেপ্টেম্বর: বাংলাদেশ জাতীয় জাদুঘর প্রতিষ্ঠিত।

একই টপিকের আরও প্রশ্ন

জাতীয় নিদর্শন ও গুরুত্বপূর্ণ স্থান: সব প্রশ্ন ও উত্তর →