২২তম বিসিএস প্রিলিমিনারি · প্রশ্ন ৪৬
রবীন্দ্রনাথের কোন গ্রন্থটি নাটক?
- চোখের বালি
- বলাকা
- ঘরে-বাইরে
- রক্তকরবীসঠিক উত্তর
উত্তর: (ঘ) রক্তকরবী
ব্যাখ্যা
'রক্তকরবী' রবীন্দ্রনাথ ঠাকুরের সাংকেতিক নাটক।
- এটি শিলংয়ে ১৩৩০ বঙ্গাব্দে রচিত; প্রথমে নাম ছিল 'যক্ষপুরী', পরে প্রবাসীতে 'রক্তকরবী' নামে প্রকাশিত হয়।
- মানুষের লোভ কীভাবে মানুষকে যন্ত্রে পরিণত করে এবং তার বিরুদ্ধে প্রতিবাদ কীভাবে ঘটে, তা এতে প্রতিফলিত।
- ধনের উপর ধান্যের, শক্তির উপর প্রেমের ও মৃত্যুর উপর জীবনের জয়গান এতে গাওয়া হয়েছে।
- প্রধান চরিত্র: নন্দিনী (আনন্দের দূত) ও রঞ্জন (বিদ্রোহের বাণী বহনকারী)।
তুলনীয়: 'চোখের বালি' ও 'ঘরে-বাইরে' উপন্যাস; 'বলাকা' কাব্যগ্রন্থ।
একই টপিকের আরও প্রশ্ন
- কোন কবিতা রচনার কারণে নজরুল ইসলামের কারাদণ্ড হয়েছিল?২২তম বিসিএস
- কাজী নজরুল ইসলামের প্রথম প্রকাশিত লেখা কোনটি?২২তম বিসিএস
- 'সাত সাগরের মাঝি' কাব্যগ্রন্থটির কবি কে?২২তম বিসিএস
- পদাবলী লিখেছেন-২২তম বিসিএস
- 'প্রভাবতী সম্ভাষণ' কার রচনা?২১তম বিসিএস
- 'চতুর্দশপদী কবিতাবলী' কার রচনা?২১তম বিসিএস