২২তম বিসিএস প্রিলিমিনারি · প্রশ্ন ২১
দহগ্রাম ছিটমহল কোন জেলায় অবস্থিত?
- নীলফামারী
- কুড়িগ্রাম
- লালমনিরহাটসঠিক উত্তর
- দিনাজপুর
উত্তর: (গ) লালমনিরহাট
ব্যাখ্যা
দহগ্রাম ছিটমহল লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলায় অবস্থিত।
দহগ্রাম ও আঙ্গরপোতা ভারতের অভ্যন্তরে অবস্থিত বাংলাদেশের সর্ববৃহৎ ছিটমহল।
- তিন বিঘা করিডোর: পাকিস্তান আমলে ছিটমহলের সাথে মূল ভূখণ্ডের যোগাযোগের জন্য একটি প্যাসেজ ডোর ছিল, যা 'তিন বিঘা করিডোর' নামে পরিচিত।
- ১৯৯২ সালের ২৬ জুন ইজারার মাধ্যমে তিন বিঘা বাংলাদেশকে প্রদান করা হয়।
- ২০১১ সালের ৬ সেপ্টেম্বর হাসিনা-মনমোহন বৈঠকে স্বাক্ষরিত চুক্তি অনুযায়ী বাংলাদেশিদের যাতায়াতের জন্য তিন বিঘা করিডোর ২৪ ঘণ্টা খোলা রাখার কথা বলা হয়।
- ১৯৮৫ সালের পর দহগ্রাম ও আঙ্গরপোতা পাটগ্রাম উপজেলার একটি স্বতন্ত্র ইউনিয়ন 'দহগ্রাম ইউনিয়ন' হিসেবে গণ্য হয়।